পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মে ২০২৪, ১৪:৪২আপডেট : ০৬ মে ২০২৪, ১৪:৪২

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেত্তো বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। বিষয়টি তাই কূটনৈতিকভাবে সমাধান করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (৬ এপ্রিল) ইতালির সংবাদমাধ্যম দ্যা মেসেন্জারকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনসহ পশ্চিমা নেতাদের প্রতি এ আহ্বান জানান গুইডো ক্রসেত্তো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গুইডো ক্রসেত্তো বলেছেন, পশ্চিমারা ভুলভাবে বিশ্বাস করেছিল যে তাদের নিষেধাজ্ঞা রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে পারে। কিন্তু তারা বিশ্বে পশ্চিমা অর্থনৈতিক প্রভাবকে অতিমূল্যায়ন করেছে।

ক্রসেটো আরও বলেছেন, এর পরিবর্তে ... এই সংকট সমাধানের একমাত্র উপায় হল সবাইকে সম্পৃক্ত করা। প্রথমে একটি যুদ্ধবিরতি এবং তারপরে শান্তি।

কিন্তু সাক্ষাৎকার গ্রহণকারী বলেছেন, আলোচনায় আগ্রহী নন পুতিন। এর উত্তরে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই জন্যই তো আমাদেরকে আরও বেশি চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদেরকে অবশ্যই কূটনীতির সম্ভাব্য পথ ছেড়ে দেওয়া উচিত হবে না; সেটা যত শক্তই হোক না কেন।

অবশ্য ইউক্রেনে অস্ত্র পাঠানো চালিয়ে যাওয়ার ইতালির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রসেটো। বলেছেন, সময় এসেছে যুদ্ধবিরতি এবং শান্তি অর্জনের।  

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান