দেশে ঋণখেলাপি ২ লাখ ৬৬ হাজার ১১৮ জন: সংসদে অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৪

 

 

 

 

ঋণখেলাপি

২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত  দেশে ঋণখেলাপির সংখ্যা দুই লাখ ৬৬ হাজার ১১৮ জন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

ওই সংসদের প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী দেশের ২০ ঋণ খেলাপির নাম ঠিকানা প্রকাশ করেন। উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় যোগ্য কিছু সংখ্যক ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়নি বলে মন্ত্রী জানান।

মন্ত্রীর তথ্য মতে, শীর্ষ ২০ ঋণখেলাপি হচ্ছে কোয়ান্টাম পাওয়ার সিস্টেমস লিমিটেড, সামান্নাজ সুপার অয়েল লিমিটেড, বি. আর. স্পিনিং মিলস লিমিটেড, সুপ্রোভ স্পিনিং লিমিটেড, রিমেক্স ফুটওয়্যার লিমিটেড, রাইজিং স্টিল লিমিটেড, কম্পিউটার সোর্স লিমিটেড, বেনেটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ম্যাক্স স্পিনিং মিলস্, এস এ অয়েল রিফাইনারি লিমিটেড, রুবিয়া ভেজিট্যাবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আনোয়ারা স্পিনিং মিলস্, ক্রিসেন্ট লেদার প্রডাক্টস লিমিটেড, সুপ্রোভ রোটর স্পিনিং লিমিটেড, ইয়াসির এন্টারপ্রাইজ, চৌধুরী নিটওয়্যার লিমিটেড, সিদ্দিক ট্রেডার্স, রূপালী কম্পোজিট লেদার ওয়্যার লিমিটেড, আলপ্পা কম্পোজিট টাওয়েলস লিমিটেড  এবং এম এম ভেজিটেবল অয়েল প্রডাক্টস লিমিটেড।

ঢাকা-৭ আসনের হাজী সেলিমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংকের খেলাপিঋণের পরিমাণ (সেপ্টেম্বর ২০১৮) ৪৪ হাজার ২৮৯ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকের ১২ হাজার ৫২৬ কোটি ৫৩ লাখ, জনতা ব্যাংকের ১২ হাজার ২২ কোটি ৫৪ লাখ, বেসিক ব্যাংকের ৮ হাজার ৪৪১ কোটি ৫৬ লাখ, অগ্রণী ব্যাংকের ৫ হাজার ৬৪৮ কোটি ৫৩ লাখ, রূপালী ব্যাংকের ৪ হাজার ৮৭০ কোটি ৪৭ লাখ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ৭৭৯ কোটি ৫০ লাখ টাকা।

চট্টগ্রাম-৭ আসনের দিদারুল আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুস্তফা কামাল জানান, দেশের ৫৭টি তফসিলি ব্যাংকের (২৭ ডিসেম্বর ২০১৮) মোট আমানতের পরিমাণ ১১ লাখ ১৫ হাজার ৩৫৭ কোটি টাকা। একই সময়ে বিনিয়োগের পরিমাণ ৯ কোটি ২২ লাখ ৮৮৪ কোটি ৫ লাখ টাকা।

চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল জানান, ডিসেম্বর ২০১৮ মাসের হিসেব অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের দৈনিক গড় লেনদেন সংখ্যা ৬৭ লাখ ৭৭ হাজারটি। এতে দৈনিক এক হাজার ৩ কোটি টাকা লেনদেন হয়। মোবাইল ব্যাংকিংয়ের সার্ভিস চার্জ কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক সব পক্ষগুলোকে নিয়ে কাজ করছে বলে মন্ত্রী জানান।

নওগাঁ ৬ আসনের ইসলাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড) প্রতি আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারি মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৭১৫ কোটি টাকার মূলধন সরবরাহ করেছে।

ঢাকা-৭ আসনের হাজী সেলিমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিগত ২০১৭-১৮ অর্থ বছরে বৈদেশিক ঋণ বাবদ মোট ১১ হাজার ৬১০ কোটি ৭৭ লাখ (১৪০৯.২৬ মিলিয়ন ডলার) টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে আসল নয় হাজার ১৪৩ কোটি ৭০ লাখ টাকা ও সুদ ২৯৮ কোটি ৮৩ লাখ টাকা।

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম