বাংলাদেশে জাপানি বহুজাতিক সংস্থা হিটাচির অনুমোদিত পরিবশেক বেস্ট ইলেক্ট্রনিক্স। দেশব্যাপী তাদের ১২১টি শোরুমে চলছে হিটাচি উৎসব। এই আয়োজন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ৫ মার্চ বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেডের প্রধান কার্যালয়ে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন হিটাচি হোম ইলেক্ট্রনিক্স এশিয়া প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার হিরোশি হোন্ডা ও বেস্ট ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন বেস্ট ইলেক্ট্রনিক্সের পরিচালক সৈয়দ আশহাব জামান রাফিদ ও হিটাচি হোম ইলেক্ট্রনিক্স এশিয়া প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার তরুণ জৈন।







