ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে দেশবরেণ্য আটজন নারীকে দেওয়া হলো ‘আউটস্ট্যান্ডিং উইমেন অ্যাওয়ার্ডস ২০১৯’। আটটি বিশেষ বিভাগে এই সম্মান পেলেন তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর।
ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের এই উদ্যোগ দেশের নারীদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
পুরস্কার বিতরণীর এই আয়োজনে এসেছিলেন দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত পাঁচ শতাধিক নারী।








