গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১৭:১৪আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৭:২০

নাগরিক সমাজ -এর মানববন্ধন গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। সোমবার (১১ মার্চ) সকালে কারওয়ান বাজারের টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) অডিটোরিয়াম গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর প্রতিবাদে টিসিবি ভবনের সামনে মানববন্ধন করে নাগরিক সমাজ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব দেলোয়ার হোসেন, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, গণতান্ত্রিক পার্টির শামসুল আলম, নাগরিক সমাজের প্রচার সম্পাদক ওমর ফারুক খান ফাহিম প্রমুখ।
বক্তারা বলেন, ‘উচ্চ দামে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি করে এই দায় জনগণের ওপর চাপানো হচ্ছে। এদিকে অবৈধ সংযোগের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। এই লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে গণশুনানিকে গণতামাশায় পরিণত করা হয়েছে। গ্যাসের দাম গড়ে ৬৬ ভাগ বাড়ালে দেশে নৈরাজ্য তৈরি হবে। তাই অবিলম্বে এ গণশুনানি ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বাতিল করতে হবে।’

/এসএনএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম