খুশিতে ৫০ পাউন্ডের কেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৯, ১৭:৩১আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৭:৩৫

একে-অপরকে কেক খাইয়ে দিচ্ছেন বিদ্যুৎ সরবরাহে খুশি হয়ে ৫০ পাউন্ডের কেক কেটেছেন দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে রমজানে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বৈঠকে দোকান মালিক সমিতির পক্ষ থেকে কেকটি আনা হয়। এর আগেও প্রতিবছর রমজানের আগে দোকান মালিক সমিতির সঙ্গে বিদ্যুৎ বিভাগের বৈঠক হয়। তবে এবারই প্রথম দোকান মালিক সমিতিকে এতটা খুশি হতে দেখা গেল।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী এবং দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন কেক কেটে একে-অপরকে খাইয়ে দেন। এ সময় বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।
দোকান মালিক সমিতির পক্ষ থেকে এই কেকটি আনা হয় ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ‘আমরা চেষ্টা করছি ক্রমান্বয়ে বিদ্যুৎ পরিস্থিতি ভালো করতে। আশা করছি সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভালো হবে।’
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘আগের চেয়ে বিদ্যুৎ বিতরণ পরিস্থিতি এখন অনেক ভালো। আগে ঝড় বৃষ্টি হলে ৭ থেকে ৮ ঘণ্টার আগে বিদ্যুৎ পাওয়া যেত না। এখন এক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ চলে আসে। আগের মতো লোডশেডিংও হয় না।’

 

/এসএনএস/ওআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম