এনবিআরের নীতি সহায়তা চায় বেজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৯, ০৫:২৮আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০৫:৩২

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি সহায়তা ছাড়া কোনও বিনিয়োগ উদ্যোগ সফল হবে না বলে মনে করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। তিনি বলেন, ‘অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের করপোরেট করহার অনেক বেশি।’ এ বিষয়ে এনবিআরকে দূর দৃষ্টিসম্পন্ন নীতি গ্রহণ করার আহ্বান জানান তিনি।

সোমবার (১৫ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

সভায় বেজা ছাড়াও বেপজা, বিডা, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি, বিল্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সভাপতিত্ব করেন।

পবন চৌধুরী বলেন, ‘করপোরেট কর ব্যবধান কমানো হলে কোম্পানিগুলো পুঁজিবাজারে আসবে। আমাদেরকে হিউম্যান স্কিল বাড়ানো দরকার। দক্ষ জনবলের দরকার। বন্ড লাইসেন্স নিতে অনেক ভোগান্তি পোহাতে হয়। সেজন্য সামনে থেকে বন্ড লাইসেন্স অনলাইনে আবেদনের মাধ্যমে যেন করা যায়, সেটা চিন্তা করা দেখা দরকার।’ বন্ড লাইসেন্স ইস্যুসহ বন্ডিং কার্যক্রমে অটোমেশনের সুপারিশ করেন তিনি।

বাংলাদেশে জাপানসহ বিভিন্ন দেশ বিনিয়োগে আসতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘জাপানের মিৎসুবিশি, সুমিটুবো করপোরেশন, মারিবোসহ অসংখ্য কোম্পানি ইতোমধ্যে বেজার আওতাধীন অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের বিষয়ে অনেক দূর এগিয়েছে। বাংলাদেশেরও কিছু বড় প্রতিষ্ঠান বিদেশে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে। এদেশে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলো আইনের ফাঁক গলে বৈধ উপায়ে বেতন, লভ্যাংশ হিসেবে বিদেশে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাচ্ছে। এখানে ৪০ শতাংশ করপোরেট কর আর অন্য দেশে যদি তা ১৭ শতাংশ হয়, তাহলে টাকা তো সেখানেই যাবে।’

 

 

/জিএম/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম