তৈরি পোশাকের উপযুক্ত মূল্য নিশ্চিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ০১:১৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০১:২৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ছবি)

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের উপযুক্ত মূল্য নিশ্চিত করা প্রয়োজন। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশ তৈরি পোশাক সেক্টরে আমূল পরিবর্তন এনেছে। তৈরি পোশাক কারখানাগুলো আধুনিক ও কর্মবান্ধব করা হয়েছে। ফায়ার ও বিল্ডিং সেফটি নিশ্চিত করা হয়েছে। এখন শ্রমিকরা নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে কাজ করছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের পণ্য উৎপাদন করতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে শ্রমিকদের অধিকার ও উপযুক্ত মজুরি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে একের পর এক গ্রিন ফ্যাক্টরি গড়ে উঠছে। বিনিয়োগ বৃদ্ধিতে তৈরি পোশাকের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সে তুলনায় ক্রেতাগোষ্ঠী পণ্যের মূল্য বৃদ্ধি করছে না। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের বড় রফতানি বাজার। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের উপযুক্ত মূল্য নিশ্চিত করা এখন জরুরি।’

রবিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে নিজ অফিস কক্ষে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিসটেন্ট ইউএসটিআর জেবা রিয়াজউদ্দিন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইয়াল আর. মিলারসহ টিকফা মিটিংয়ে অংশগ্রহণকারী ১২ সদস্যের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময় টিপু মুনশি এ আহ্বান জানান।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ডেপুটি অ্যাসিসটেন্ট ইউএসটিআর মিসেস জেবা রিয়াজউদ্দিন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সভায় যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলার দ্বিত্ব ফিউমিগেশন, ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস, যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসি অবহিতকরণ, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ বিষয় তুলে ধরা হয়। বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বিষয়ে জিএসপি, বাংলাদেশের পণ্য রফতানিতে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশে বিনিয়োগ,  এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তীণ হতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো তুলে ধরা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান। বাংলাদেশ সরকার বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সুযোগসুবিধা দিচ্ছে। বাংরাদেশ মার্কিন বিনিয়োগ আশা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার খুবই আন্তরিক। সহজেই বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য করার সুযোগ এসেছে।’

উল্লেখ্য, গত বছর ১৩ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) কাউন্সিলের ৪র্থ সভা হয়। আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওই সভার অগ্রগতি পর্যালোচনা করা হয়। এটি মধ্যমেয়াদি পর্যালোচনা সভা। এ সভায় বাইলেটারেল ট্রেড, ইনভেস্টমেন্ট ক্লাইমেট, ইজ অফ ডুয়িং বিজনেস, ফেয়ার প্রাইজ, টেরিফ এবং নন-টেরিফ বেরিয়ার, ইটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস, টেকনোলজি ট্রান্সফার, ডিজিটাল ইকোনমি, ট্রেড ফেসিলিটেশন, রিজিওনাল কানেকটিভিটি, ট্রেড রিলেটেড ক্যাপাসিটি বিল্ডিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম