মার্চ থেকে এপ্রিল পর্যন্ত কিছু কিছু পণ্যের দাম ২৬ শতাংশ পর্যন্ত বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ১৮:৪৪আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৯:০৯

রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় ও পণ্যের গুণগত মান ঠিক রাখতে ডিসিসিআই এর সভা

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসীর বলেছেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী, এ বছরের  মার্চ থেকে এপ্রিল মাসের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় কিছু কিছু পণ্যের দাম ২৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা চেম্বার আয়োজিত আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় ও পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রাখা বিষয়ক এক মতবিনিময় সভা তিনি এ কথা বলেন। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর বলেন, বিগত বছরগুলোয় পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে ছোলা, চিনি, চাল, দুধ, ভোজ্য তেল, খেজুর, খেসারি প্রভৃতি পণ্যের দাম বাড়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী, এ বছরের মার্চ থেকে এপ্রিল মাসের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় কিছু কিছু পণ্যের দাম ২৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।

ডিসিসিআই সভাপতির দৃষ্টিতে যে কারণে দাম বাড়ছে

ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর উল্লেখ করেন, এ দাম বাড়ার মূলে প্রথাগত বাজার সরবরাহ প্রক্রিয়া, অতিরিক্ত মজুতকরণের মাধ্যমে বাজারে পণ্যদ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অপর্যাপ্ত ও সমন্বয়হীন বাজার মনিটরিং, পরিবহন খাতে চাঁদাবাজি, যানজট অন্যতম। পাশাপাশি ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর উচ্চ সুদের হার এবং ঋণপ্রাপ্তি সংশ্লিষ্ট জটিলতা প্রভৃতির কারণেও ব্যবসা পরিচালন ব্যয় বেড়ে গেছে।

ভোগ্যপণ্যের দাম বাড়া ঠেকাতে ডিসিসিআই সভাপতির পরামর্শ

ঢাকা চেম্বারের সভাপতি এ অবস্থা নিরসনে রমজানে আমদানি নির্ভর ভোগ্যপণ্য বন্দরে দ্রুত খালাসকরণ, পরিবহন খাতে চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, দেশের সব বাজারে নিয়মিত মূল্য তালিকা হালনাগাদ, প্রদর্শন ও মূল্যতালিকা কার্যকর করা, নিয়মিত বাজার মনিটরিং করা এবং বন্দর এলাকা, পাইকারি বাজার ও ব্যস্ততম পাইকারি বাণিজ্যিক এলাকায় সাপ্তাহিক ছুটির দিন ও সান্ধ্যকালীন ব্যাংকিং সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও জেলা এবং উপজেলা পর্যায়ে টিসিবি’র কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। 

প্রধান অতিথি যা বললেন

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম বলেন, ব্যবসায়ী সমাজ দেশের জনসাধারণের খাদ্য সরবরাহ ও চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, আমাদের বাজার ব্যবস্থা স্থিতিশীল না হওয়ার কারণে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। তিনি ব্যবসায়ীদের পণ্যের মূল্য না বাড়ানোর জন্য আহ্বান জানিয়ে বলেন, এ বছর রমজানে ব্যবহৃত প্রতিটি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে, ফলে দাম বাড়ার কোনও সম্ভাবনা নেই। কেউ যদি বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে সরকার তা কঠোরভাবে দমন করবে। তিনি সকলকে নীতি-নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। বাণিজ্য সচিব ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য সামগ্রী কিনে মজুত না করার প্রতিও গুরুত্ব দেন।

আরও যারা উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে ডিসিসিআই সহ-সভাপতি ইমরান আহমেদ, পরিচালক আলহাজ দ্বীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী, মোহাম্মদ বাশীর উদ্দিন এবং বিশেষায়িত ব্যবসায়ী সমিতিগুলোর প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

 

/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম