মোবাইল ব্যাংকিংয়ে নতুন গ্রাহকের জন্য সর্বোচ্চ ৫০০ টাকার এয়ারটাইম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৯, ১৭:২৪আপডেট : ০২ মে ২০১৯, ১৭:২৭

মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করা নতুন গ্রাহক ৫০০ টাকার বেশি এয়ারটাইম কিনতে পারবেন না। বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
দেশের সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডারের (পিএসপি) প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল ব্যাংকিংয়ের নতুন গ্রাহক ৫০০ টাকার বেশি এয়ারটাইম কিনতে পারবেন না।
নির্দেশনায় বলা হয়েছে, নতুন গ্রাহক রেজিস্ট্রেশনের পর কেওয়াইসি যাচাইবাছাই এবং অনুমোদনের আগপর্যন্ত গ্রাহক চাইলে শুধুমাত্র ক্যাশ-ইন করতে পারবেন এবং ওই ক্যাশ-ইন করা টাকার মাধ্যমে সর্বোচ্চ ৫০০ টাকার এয়ারটাইম কিনতে পারবেন। এর বাইরে কোনও লেনদেন করতে পারবেন না।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, গ্রাহকের কেওয়াইসি’র অনুমোদন না হলে অর্থাৎ রেজিস্ট্রেশন বাতিল করা হলে গ্রাহক স্বার্থ অক্ষুন্ন রেখে ক্যাশ-ইন করা অর্থ গ্রাহককে ফেরত দেওয়ার জন্য দুই ধরনের সুযোগ রাখতে হবে। এক. এমএফএস প্রোভাইডার-কে স্ব স্ব গ্রাহক সেবাকেন্দ্রের মাধ্যমে গ্রাহকের জমা করা অর্থ নগদ তুলে নেওয়ার সুযোগ রাখতে হবে। ২. এমএফএস ছাড়া অন্য সব পিএসপি-কে গ্রাহকের সংযুক্ত ব্যাংক হিসাবের মাধ্যমে জমা করা অর্থ ফেরত দেওয়ার সুযোগ রাখতে হবে।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম