সিমেন্ট প্রস্তুতকারক সমিতির নতুন সভাপতি আলমগীর কবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৯, ১৭:২৫আপডেট : ০৪ মে ২০১৯, ১৭:৩৪

সিমেন্ট প্রস্তুতকারক সমিতির নতুন সভাপতি আলমগীর কবির

বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতির (বিসিএমএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রাউন সিমেন্ট কংক্রিট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবির। শনিবার (৪ মে) বিসিএমএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩০ এপ্রিল ঢাকায় বিসিএম-এর কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আলমগীর কবিরকে ২০১৯-২০ ও ২০২০-২১ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলমগীর কবির দেশের অন্যতম শীর্ষ শিল্পোদ্যোক্তা। তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিডেটের (ক্রাউন সিমেন্ট) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, জিপিএইচ ইস্পাত লিমিডেটের চেয়ারম্যান এবং প্রিমিয়ার সিমেন্ট লিমিডেটের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নির্বাচিত হওয়ার পর আলমগীর কবিরের প্রতিক্রিয়া

বিসিএমএ-এর নতুন সভাপতি মো. আলমগীর কবির প্রাথমিক প্রতিক্রিয়ায় জানান, নতুন কমিটি দেশের সিমেন্ট শিল্পের উন্নয়ন ও বিকাশে কাজ করবে। সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দেবেন তারা।

আগে সংগঠনটির নেতৃত্বে ছিলেন যারা

ছোট-বড় মিলিয়ে পাঁচটি বহুজাতিক কোম্পানিসহ মোট ৭৬টি সিমেন্ট কোম্পানি রয়েছে বাংলাদেশে। মো. আলমগীর কবিরের আগে বিসিএমএ-এর সভাপতি হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।

অন্যান্য পদে নির্বাচিত হলেন যারা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ এপ্রিলের সভায় মেট্রোসেম সিমেন্ট লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক ও মেট্রোসেম গ্রুপের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ ১ম সহ-সভাপতি এবং কনফিডেন্স সিমেন্ট লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ ২য় সহ-সভাপতি নির্বাচিত হন।

বিসিএমএ-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন– কোষাধ্যক্ষ পদে ফয়জুর রহমান বকুল (হিমালয় সিমেন্ট) এবং নির্বাহী সদস্য পদে আব্দুল খালেক পারভেজ (ডায়মন্ড সিমেন্ট), মো. মনোয়ার হোসেন (আনোয়ার সিমেন্ট), মো. খোরশেদ আলম (ফ্রেশ সিমেন্ট), আশরাফুল আমিন বাদল (হেইডেলবার্গ সিমেন্ট), পি এন আয়ার (ইনসি সিমেন্ট) এবং সাইফ রহমান (সেভেন রিংস সিমেন্ট)।

 

/জিএম/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম