২০১৮ সালে ব্যাংকের ট্রেজারি কার্যক্রম সন্তোষজনক ছিল: গবেষণা প্রতিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৯, ২১:৪১আপডেট : ০৬ মে ২০১৯, ২১:৪৪

ট্রেজারি অপারেশনস অব ব্যাংকস শীর্ষক প্রতিবেদন উপস্থাপন ২০১৮ সালে ব্যাংকগুলোর ট্রেজারি কার্যক্রম সন্তোষজনক ছিল। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেজারি সংক্রান্ত বিভিন্ন সূচক যেমন লিকুইডিটি, ফরেন এক্সচেঞ্জ, এডি রেশিও, মূলধন সংরক্ষণের ক্ষেত্রে অধিকাংশ ব্যাংকের ট্রেজারি বিভাগ সফল ছিল যা ব্যাংকের ঝুঁকি কমাতে সাহায্য করেছে।
সোমবার (৬ মে) রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে বার্ষিক পর্যালোচনা কর্মশালায় ‘ট্রেজারি অপারেশনস অব ব্যাংকস’ শীর্ষক এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীব। কর্মশালায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী।
কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক মো. নেহাল আহমেদ। গবেষণা দলে অন্যদের মধ্যে ছিলেন বিআইবিএমের লেকচারার রিফাত জামান সৌরভ, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব ট্রেজারি মেহেদী জামান এবং ব্যাংক এশিয়া লিমিটেডের হেড অব ট্রেজারি আরিকুল আরেফিন।
জানা গেছে, দেশে কার্যক্রম পরিচালনাকারী ৫০টি ব্যাংকের কাছে তথ্য চাওয়া হলেও ২০টি ব্যাংক তথ্য সরবরাহ করেছে। এই ২০টি ব্যাংকের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রতিবেদন তৈরিতে ব্যাংকের কাছ থেকে তথ্য নেওয়ার পাশাপাশি ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকের বার্ষিক প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ধরনের প্রকাশনা, সার্কুলার প্রভৃতি সেকেন্ডারি তথ্যের সহায়তা নেওয়া হয়েছে।

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম