শিল্পায়নের সমস্যা দূর করতে শিল্পমন্ত্রীর নেতৃত্বে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৯, ২৩:১৮আপডেট : ০৭ মে ২০১৯, ২৩:১৯

শিল্পায়নের সমস্যা দূর করতে শিল্পমন্ত্রীর নেতৃত্বে কমিটি

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে আহ্বায়ক ও শিল্প মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে সদস্য সচিব করে ২০ সদস্যের ‘দেশে সুষ্ঠু শিল্পায়নে সহায়তা প্রদানের লক্ষ্যে সার্বিক দিক নির্দেশনা কমিটি’ গঠন করা হয়েছে। নতুনভাবে শিল্পায়নে এবং ইতোপূর্বে সরকারি-বেসরকারি খাতে প্রতিষ্ঠিত শিল্প কারখানাগুলোর বিদ্যমান সমস্যা নিরসনের জন্যই সরকার এমন উদ্যোগ নিয়েছে।

গত রবিবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (কমিটি ও অর্থনৈতিক) ড. আবু সালেহ মোস্তফা কামাল স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- শিল্প প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, বাণিজ্য সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব,বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারারম্যান, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির নির্বাহী চেয়ারম্যান, এফবিসিসিআই সভাপতি এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিব এবং ভারপ্রাপ্ত সচিবও অন্তর্ভুক্ত হবেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে,এই কমিটি দেশে পরিকল্পিত সুষ্ঠু শিল্পায়নের শিল্পোদ্যোক্তাদের শিল্প কারখানা প্রতিষ্ঠা ও এগুলো দক্ষভাবে পরিচালনার লক্ষ্যে প্রযয়োজনীয় পরামর্শ এবং সার্বিক সহায়তা প্রদান করবে। পাশাপাশি ইতোপূর্বে সরকারি-বেসরকারি খাতে প্রতিষ্ঠিত শিল্প কারখানাগুলোর বিদ্যমান সমস্যা নিরসনে সমন্বিত দিকনির্দেশনা প্রণয়ন করে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

প্রতি তিন মাস পর পর কমিটির সভা অনুষ্ঠিত হবে। শিল্প মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটি প্রয়োজনে যে কোনও ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম