জাল নোট প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৯, ২১:৪২আপডেট : ১৩ মে ২০১৯, ২১:৪৩

জাল টাকা (ফাইল ছবি) জাল নোটের অবৈধ কারবারিদের হাত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিবারের মতো এবারও উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৩ মে) দেশের সব বাণিজ্যিক ব্যাংককে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ভিডিওচিত্র প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টের জাল ও অচল নোট প্রতিরোধ ও পর্যালোচনা কোষ বিভাগ।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, বিভিন্ন উৎসবে নোট জাল চক্রের অপতৎপরতা বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে রমজান মাস উপলক্ষে নোট জাল চক্রের অপতৎপরতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ভিডিওচিত্র ব্যাংকের সব শাখা এবং রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন করার কথা বলা হয়েছে।
রমজান মাসজুড়ে জনসমাগম স্থলে বা রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে ১ ঘণ্টা এ ভিডিওচিত্র প্রদর্শন করতে হবে। ঢাকাসহ সারাদেশের ৫৬টি গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও প্রচারের তারিখ ও স্থান সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট ব্যাংককে এ ভিডিওচিত্র প্রদর্শনের উদ্যোগে নিতে বলা হয়েছে।

/জিএম/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম