দ্বিগুণ হলো চাল আমদানির শুল্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ১৬:৫১আপডেট : ২২ মে ২০১৯, ১৯:৫২

চাল আমদানি দেশে পর্যাপ্ত চাল উৎপাদন হওয়ায় কৃষকদের স্বার্থে চাল আমদানি নিরুৎসাহিত করতে এর শুল্ক প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখন থেকে চাল আমদানি করলে ৫৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে। আজ বুধবার (২২ মে) বিকালে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এখন থেকে চাল আমদানিতে ২৮ শতাংশের পরিবর্তে ৫৫ শতাংশ শুল্কারোপ করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় চাল আমদানি নিরুৎসাহিত করতে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ বহাল রেখে রেগুলেটরি ডিউটি ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে ৫ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে।
ফলে চাল আমদানির ক্ষেত্রে মোট করভার ৫৫ শতাংশে উন্নীত হলো।

এর আগে, গত ১৯ মে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন, দেশের কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাল আমদানিতে কঠোর হবে সরকার এবং আমদানি নিরুৎসাহিত করতে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

/জিএম/এইচআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম