এ অর্থবছরের বাজেটের অর্থ ছাড়ের শেষ সময় ১৯ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৯, ১৭:২০আপডেট : ১০ জুন ২০১৯, ১৭:২২

অর্থ মন্ত্রণালয়
২০১৮-১৯ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ ছাড়ের শেষ সময় বাড়িয়ে ১৯ জুন করা হয়েছে। আগে এ সময় নির্ধারিত ছিল ৩০ মে।
অর্থ মন্ত্রণালয় রবিবার (৯ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
যুগ্ম সচিব সিরাজুন নুর চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ অর্থবছরের সব ধরনের বেতন-ভাতাসংক্রান্ত বিল পূর্বনির্ধারিত বা পুনর্নির্ধারিত সময়সীমার আওতামুক্ত থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরিচালন ও উন্নয়ন উভয় খাতে ফেরত বিল দাখিলের সর্বশেষ সময় ১৮ জুন থেকে বাড়িয়ে ২৩ জুন নির্ধারণ করা হয়েছে। তবে জেলা ও উপজেলা পর্যায়ে পরিচালন ও উন্নয়ন— উভয় খাতে নতুন ও ফেরত বিল দাখিলের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।
এতে বলা হয়, অর্থ ছাড়ের শেষ সময় ৩০ মে থেকে বাড়িয়ে ১৯ জুন নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ জুন পর্যন্ত এ খাতে নতুন ব্যয় বিল দাখিল করা যাবে। এ ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা ছিল ১২ জুন।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম