দেশে খেলাপি ঋণ এক লাখ ১০ হাজার কোটি টাকা

গোলাম মওলা
১০ জুন ২০১৯, ২৩:০৩আপডেট : ১১ জুন ২০১৯, ১১:৫১

দেশে খেলাপি ঋণ এক লাখ ১০ হাজার কোটি টাকা ব্যাংক খাতে খেলাপি ঋণ আরও বাড়লো। গত তিন মাসে বেড়েছে ১৬ হাজার ৯৬২ কোটি টাকা। আর একবছরে  বেড়েছে ২২ হাজার কোটি টাকা। গত মার্চ শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার ৮৭৩ কোটি টাকা। যা মোট ঋণের ১১ দশমিক ৮৭ শতাংশ। মার্চ শেষে দেশের ব্যাংক খাতে অবলোপনকৃত খেলাপি ঋণের স্থিতি ছিল ৩৯ হাজার ২৪৮ কোটি টাকা। শ্রেণিকৃত ঋণের সঙ্গে অবলোপনকৃত খেলাপি ঋণের স্থিতি যোগ করলে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ দাঁড়ায় একলাখ ৫০ হাজার ১২১ কোটি ৮৪ লাখ টাকা। ২০১৮ সালের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৮৮ হাজার ৫৮৯ কোটি টাকা। যা ছিল ওই সময়ের বিতরণ করা ঋণের ৯ দশমিক ৩১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, তিন মাস আগে অর্থাৎ গত ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিল ৯৩ হাজার ৯১১ কোটি টাকা। এই হিসাবে গত তিন মাসে খেলাপি বেড়েছে ১৬ হাজার ৯৬২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক বলছে, মোট খেলাপি ঋণের অর্ধেকই রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএলে। মার্চ শেষে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫৩ হাজার ৮৭৯ কোটি টাকা। এ সময় রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোর মোট বিতরণ করেছে এক লাখ ৬৭ হাজার ৩০৩ কোটি টাকা। বিশেষায়িত দুই ব্যাংকের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমান দাঁড়িয়েছে চার হাজার ৭৮৮ কোটি টাকা। যা মোট ঋণের ১৯ দশমিক ৪৬ শতাংশ। এই সময় তাদের মোট ঋণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৬০২ কোটি টাকা ।

খেলাপি ঋণ বেড়েছে বেসরকারি ব্যাংকগুলোতেও। মার্চ শেষে ৪০টি বেসরকারি ব্যাংকের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ৪৩০ কোটি টাকা। এরমধ্যে খেলাপি ঋণ ৪৯ হাজার ৯৫০ কোটি টাকা। আর দেশে পরিচালিত ৯টি বিদেশি মালিকানার ব্যাংকে চলতি বছরের মার্চ শেষে মোট ৩৬ হাজার ৩৯১ কোটি টাকা বিতরণ করে। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ হাজার ২৫৬ কোটি টাকা। যা বিতরণ হওয়া ঋণের ৬ দশমিক ২০ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ শেষে সব ব্যাংকের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯ লাখ ৩৩ হাজার ৭২৭ কোটি টাকা।

জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘সুশাসন না থাকার পাশাপাশি রাজনৈতিক প্রভাব, ব্যাংকের উদ্যোক্তাদের চাপ ও ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের পেশাদারিত্বের অভাবে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে।’

প্রসঙ্গত, সম্প্রতি ঋণ খেলাপি নীতিমালা পরিবর্তন হয়েছে। এরপরও ব্যাপক হারে বেড়েছে খেলাপি ঋণ।

 

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোশাকশিল্পের সামনে নতুন চ্যালেঞ্জ: হারাতে পারে বাজার 
তুলার ফাঁদে বাংলাদেশ পোশাকশিল্পের সামনে নতুন চ্যালেঞ্জ: হারাতে পারে বাজার 
যেভাবে বদলে গেলো বাংলাদেশের ব্যাটিং
যেভাবে বদলে গেলো বাংলাদেশের ব্যাটিং
ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর
ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর
আজ বৃষ্টি হতে পারে ঢাকায়, কেমন কাটবে সরাদিন?
আজ বৃষ্টি হতে পারে ঢাকায়, কেমন কাটবে সরাদিন?
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা