দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘স্বর্ণ মেলা’

গোলাম মওলা
১১ জুন ২০১৯, ১৭:৪০আপডেট : ১১ জুন ২০১৯, ১৮:১২

সোনা (ছবি: ইন্টারনেট থেকে)

দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ‘স্বর্ণ মেলা’। এই মেলায় অবৈধ সোনা বৈধ করার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। আগামী ২৩, ২৪, ২৫ জুন হোটেল ইন্টার কনটিনেন্টালে এই মেলা অনুষ্ঠিত হবে। এই মেলায় ভরিপ্রতি এক হাজার টাকা দিয়ে চোরাচালানের সোনাও বৈধ করা যাবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের দীর্ঘদিনের চেষ্টার ফলে আমরা সোনা ব্যবসার স্বীকৃতি পাচ্ছি। এ জন্য আমরা ‘স্বর্ণ মেলা’ করার সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আমাদের সহযোগিতা করছে।

তিনি বলেন, ‘স্বর্ণ মেলা’য় ভরিপ্রতি এক হাজার টাকা দিয়ে অবৈধ সোনা বৈধ করা যাবে।

সোনা ব্যবসায়ীরা বলছেন, দেশে বছরে সোনার চাহিদা ৩০ থেকে ৪০ টন। অথচ দেশে বৈধপথে সোনা আমদানি একেবারেই হয়নি। ফলে অবৈধ পথে আনা সোনা দিয়েই এই চাহিদা পূরণ হয়ে থাকে।

এর আগে অবৈধ সোনা বৈধ করার সুযোগ দিয়ে ২৮ মে এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে। সে প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি ভরি সোনা ও সোনার অলঙ্কারে এক হাজার টাকা, প্রতি ক্যারেট কাট ও পোলিশড ডায়মন্ডে ৬ হাজার টাকা এবং প্রতি ভরি রুপায় ৫০ টাকা আয়কর দিতে হবে। এই সুযোগ ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর সোনা নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আরও পড়ুন: অবৈধ সোনা বৈধ হবে!

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের