অবৈধ পথে আয়ের অর্থ বিনিয়োগের বিপক্ষে এফবিসিসিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৯, ১৭:৩০আপডেট : ১৫ জুন ২০১৯, ১৭:৪০

সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের নেতারা বৈধপথে আয় করা ‘কালো টাকা’ বিনিয়োগের পক্ষে থাকলেও অবৈধ পথে আয়ের অর্থ বিনিয়োগের বিপক্ষে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। শনিবার(১৫ জুন) এফবিসিসিআই কার্যালয়ে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের এমন মনোভাবের কথা জানান সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম।

এসবিসিসিআই সভাপতি বলেন, ‘কালো টাকা মানে যারা বৈধপথে আয় করেছে, কিন্তু কোনও কারণে কর পরিশোধ করেননি। ওইসব অর্থ বিনিয়োগের পক্ষে আমরা। এই ধরণের সুযোগ থাকলে বিনিয়োগ বাড়বে। কিন্তু অবৈধপথে আয়ের টাকা বিনিয়োগের বিপক্ষে আমরা।’

শেখ ফজলে ফাহিম বলেন, ‘বাজেট ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ৪৭ হাজার কোটি টাকা ঋণ নেবে। এর ফলে ব্যাংকগুলোর বেসরকরি খাতে বিনিয়োগ কমে যাবে।’ ঘাটতি পূরণে ব্যাংক খাতের ওপর নির্ভলশীলতা কমিয়ে বৈদেশিক উৎস ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, ইনফ্রাস্ট্রাকচার বন্ড ও অন্যান্য ফিন্যান্সিয়াল টুলসের ওপর জোর দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহ-সভাপতি হাসিনা নেওয়াজ, বিজিএমইএ সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম