স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক

যশোর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ১৩:০১আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৮:১৩

স্কুলে আসার আগেই আহসান হাবিব (৩৭) নামে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ছিলুমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আহসান হাবিব আমদাবাদ হাইস্কুলের সহকারী শিক্ষক।

স্কুলের সহকর্মীরা বলছেন, হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তবে সংশ্লিষ্ট ডাক্তার বলছেন, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

আমদাবাদ স্কুলের শিক্ষক আলাউদ্দিন বলেন, ‘সহকর্মী আহসান হাবিব ভোরে মাঠে ধান কাটতে যান। এরপর তিনি তার মোটরসাইকেলে বাড়ি ফেরেন স্কুলে আসার জন্যে। কিন্তু বাড়িতে পৌঁছে হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয় এবং শরীর জ্বলে যাচ্ছে বলে কাতরাতে থাকেন। পরে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা, প্রচণ্ড তাপের কারণে হিটস্ট্রোকে তিনি মারা গেছেন।’

স্কুলের প্রধান শিক্ষকের এজেডএম পারভেজ মাসুদ জানান, শিক্ষক আহসান হাবিব সকালে মাঠে কাজ শেষে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আল হাসান জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের