দেশে এক বছরে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৬৮ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৯, ২১:০৫আপডেট : ২৪ জুন ২০১৯, ২১:০৮

দেশে এক বছরে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৬৮ শতাংশ ২০১৭ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ছিল ২৫১ কোটি ১৬ লাখ ডলার। ২০১৮ সালে সে বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ কোটি ৩৩ লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৬৮ শতাংশ। ‘বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন ২০১৯’-এ এই চিত্র উঠে এসেছে। সোমবার (২৪ জুন) রাজধানীর সোনারগাঁও হোটেল আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।     

অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।

প্রতিবেদনে বলা হয়, এশিয়ার দেশগুলোর মধ্যে পাশের দেশ ভারতে ২০১৭ সালে বিদেশি বিনিয়োগ ছিল ৩ হাজার ৯৯০ কোটি ৩৮ লাখ ডলার। ২০১৮ সালে যা দাঁড়ায় ৪ হাজার ২২৮ কোটি ৫৭ লাখ ডলার। এতে বিদেশি বিনিয়োগ বাড়ে ৬ শতাংশ। শ্রীলঙ্কায় ২০১৭ সালে বিদেশি বিনিয়োগ ছিল ১৩৭ কোটি ২৭ লাখ টাকা। ২০১৮ সালে সে বিনিয়োগ দাঁড়ায় ১৬১ কোটি ৫ লাখ টাকা। বিদেশি বিনিয়োগ বেড়েছে ১৭ শতাংশ। ২০১৭ সালে মালদ্বীপে বিদেশি বিনিয়োগ ছিল ৪৯ কোটি ২৭ লাখ টাকা। ২০১৮ সালে সে বিনিয়োগ দাঁড়ায় ৫৫ কোটি ১৮ লাখ টাকা। মালদ্বীপে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২ শতাংশ। ২০১৭ সালে পাকিস্তানে বিদেশি বিনিয়োগ ছিল ৩২৩ কোটি ২০ লাখ টাকা। ২০১৮ সালে সে বিনিয়োগ দাঁড়ায় ২৩৫ কোটি ২০ লাখ টাকা। বিদেশি বিনিয়োগ কমেছে ২৭ শতাংশ। নেপালে ২০১৭ সালে বিদেশি বিনিয়োগ ছিলো ১২ কোটি ৯২ লাখ টাকা। ২০১৮ সালে সে বিনিয়োগ দাঁড়ায় ১৬ কোটি ৮ লাখ টাকা। বিদেশি বিনিয়োগ বেড়েছে ২৪ শতাংশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআই সভাপতি, শেখ ফজলে ফাহিম, এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের