প্রাইভেটকারে এসে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬, ২৩:০৬ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ২৩:০৬

গাজীপুরের কালিয়াকৈরে সোনালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই কর্মকর্তা। 

রবিবার (২৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা এ এম এম তৌহিদুর রশিদ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক। টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ব্যাংক কর্মকর্তা এ এম এম তৌহিদুর রশিদ জানান, দুপুরে সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখায় বাবা এস এম হারুনুর রশিদের ব্যাংক হিসাব থেকে ৫ লাখ টাকা তোলেন। এরপর মামা তাসনিম উদ্দিনকে সঙ্গে নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার তাদের ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করে।

এ সময় প্রাইভেট কার থেকে এক ব্যক্তি হাত বাড়িয়ে তৌহিদুরের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর দ্রুতগতিতে টাঙ্গাইলের দিকে চলে যায় তারা। পরে পুলিশের জরুরি সেবার নম্বরে ফোন করেন তৌহিদুর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘টাকা ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারে গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।’

 

/এএম/ 
সম্পর্কিত
নোয়াখালীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুজন গুলিবিদ্ধ, একজনের মোটরসাইকেল ছিনতাই
তিন দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
মোহাম্মদপুরে এক নারীসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
সর্বশেষ খবর
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়