প্রস্তাবিত ‘উদার নীতি’র বাজেটে বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৯:১২আপডেট : ২৭ জুন ২০১৯, ১৯:১৯




প্রস্তাবিত ‘উদার নীতি’র বাজেটে বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন: বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে ব্যবসা বান্ধব বাজেট প্রণয়নে সরকার আন্তরিক। জাতীয় সংসদে আসন্ন ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ব্যবসায়ী সমাজ স্বাগত জানিয়েছে। সরকারের ‘উদার নীতি’র এ বাজেটে দেশের বিনিয়োগকারীদের উৎসাহিত করা হয়েছে। এ বাজেটে তারা উৎসাহিত হবেন।  বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর এক হোটেলে আয়োজিত ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এফবিসিসিআই’র প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমই’র সাবেক প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, বিজিএমইএ’র প্রেসিডেন্ট রুবানা হক, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরীসহ (পারভেজ) বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা দেশে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তুলছেন, এখানে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। দেশি বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার বিশেষ সুবিধা প্রদানের নীতি গ্রহণ করেছে। ব্যবসা পরিচালনা করতে পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট সহনীয় পর্যায়ে রাখতে সরকার আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে। দেশের ব্যবসা-বানিজ্যের উন্নতি মানেই দেশের উন্নতি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ব্যবসায়ীদের আন্তরিকতা ও দক্ষতার কারণে বিশ্ব বাণিজ্যে আজ আমরা সুনাম অর্জন করেছি। বাংলাদেশ ২০২৪ সালে এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে।

বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম