সোমবার ব্যাংক বন্ধ, লেনদেন হবে না পুঁজিবাজারেও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৯, ২১:৩৫আপডেট : ৩০ জুন ২০১৯, ২১:৩৮

ব্যাংক আগামীকাল সোমবার (১ জুলাই) দেশের কোনও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোনও ধরনের লেনদেন হবে না। এ দিন ব্যাংক হলিডে। ব্যাংকগুলো জানুয়ারি-জুনের সাময়িক হিসাব-নিকাশ করবে। এছাড়া বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজারের লেনদেনও।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, সীমিত সংখ্যক কর্মকর্তার জন্য ব্যাংক খোলা থাকলেও লেনদেন হবে না।
রবিবার (৩০ জুন) ২০১৮-১৯ অর্থবছরের শেষ দিন। সরকারি কোষাগারে এ অর্থবছরের কর জমা দেওয়ার সুবিধায় গতকাল শনিবার (২৯ জুন) ব্যাংক খোলা রাখা হয়েছিল। সোমবার শুরু হচ্ছে ২০১৯-২০ অর্থবছর।
জানা গেছে, প্রতিবছর ইংরেজি সালের ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়। এদিন দেশের সব ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকে। এ কারণে দেশের দুই পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকে। পরদিন মঙ্গলবার ২ জুলাই থেকে যথারীতি ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন শুরু হবে।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম