দেড় বছরের মধ্যে ব্রাজিল-রাশিয়ার বাজারে প্রবেশ করতে পারবো: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ১৭:২৯আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৭:৫৭

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ফটো)

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দেশের রফতানি বৃদ্ধি করতে নতুন বাজারে প্রবেশের চেষ্টা চলছে। অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আজ বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। দেশে গ্রিন ফ্যাক্টরির সংখ্যা বাড়ছে। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ আজ অনেক শক্তিশালী। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আমরা ব্রাজিল ও রাশিয়ার মতো বড় রফতানি বাজারগুলোতে প্রবেশ করতে পারবো। এজন্য আমাদের বার্গেনিং ক্যাপাসিটি বাড়াতে এবং উৎপাদন ব্যয় কমানোর চেষ্টা করতে হবে।’

বৃহস্পতিবার (১৮ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সপোর্ট এক্সিবিশন আয়োজিত বাংলাদেশ সরকারের সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি’র (এসআরইডিএ) সহযোগিতায় আয়োজিত তিন দিনব্যাপী “সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব অ্যাপারেল ইন্ডাস্ট্রি: প্রোসপেক্ট অ্যান্ড অবস্ট্যাকলস” শীর্ষক আলোচনা সভা ও মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শিল্প প্রতিষ্ঠানে আমাদের এনার্জির ব্যবহার কমিয়ে সোলারের ব্যবহার বাড়াতে হবে। বিশ্বমানের সোলার প্যানেল এখন বাংলাদেশে তৈরি এবং বিদেশে রফতানি হচ্ছে। রিসাইকেলিং করে পানির ব্যবহার অনেক কমানো সম্ভব। এতে পণ্যের উৎপাদন খরচ অনেক কমে আসবে।’

টিপু মুনশি আরও বলেন, ‘আমাদের দেশের পণ্যের মান ভালো। বিশ্ববাজারে এর চাহিদা প্রচুর। চলমান রফতানি বাজারের পাশাপাশি ব্রাজিল ও রাশিয়ার মতো বড় বাজারগুলোতে প্রবেশ করতে পারলে বাংলাদেশের রফতানি অনেক বাড়বে।’

এসআরইডিএ’র সদস্য সিদ্দিক জোবায়েরের সঞ্চালনায় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির (এসআরইডিএ) চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট এবং অনআস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, ইনোওয়েল ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল প্রা. লি.-এর প্রতিষ্ঠাতা ফার্নো সুসাই, বিকেএমই’র সাবেক প্রেসিডেন্ট এবং প্লামি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস-এর প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন এবং অ্যাপলস গ্লোবাল লি.-এর ব্যবস্থাপনা পরিচালক বিরেন্দ্র গয়াল।

/এসআই/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম