আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থাপনা বা বাড়ি ভাড়ার চুক্তি নবায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে। সোমবার (৫ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের বাড়িভাড়া সংক্রান্ত প্রথম চুক্তির মেয়াদ হবে সর্বনিম্ন ৩ বছর এবং নবায়ন করা চুক্তির মেয়াদ হবে সর্বনিম্ন ২ বছর।
এতে বলা হয়, বিদ্যমান চুক্তির মেয়াদ শেষে নবায়নের ক্ষেত্রে ২ বছরের জন্য ভাড়া বাড়ানোর হার ১০ শতাংশের বেশি এবং ৩ বছর বা এর বেশি সময়ের ক্ষেত্রে ১৫ শতাংশের বেশি হলে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে।








