সোনার দাম বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৯, ২০:৩৭আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:৪০

সোনার দাম বাড়লো ফের বাড়লো সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা দাম বাড়িয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট) থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৫৪ হাজার ৫২৯ টাকা।
সোমবার (৫ আগস্ট) বাজুস সোনার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে।
গত ২৪ জুলাই থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছিলো ৫৩ হাজার ৩৬২ টাকায়।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির সোনা ও রুপার দাম।
বাজুস জানায়, প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম পড়বে ৫২ হাজার ১৯৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ হাজার ১৮০ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম অপরিবর্তিত (প্রতি ভরি ২৭ হাজার ৫৮৫ টাকা) থাকবে। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম পড়বে ১ হাজার ৫০ টাকা। ২৩ ক্যারেট প্লাটিনাম আগের দামে অর্থাৎ ভরিপ্রতি ৬৫ হাজার ২৬ টাকায় বিক্রি হবে।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম