ডেঙ্গুর ওষুধের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ বাণিজ্য সচিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৯, ১৯:৫৭আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৯:৫৯

ডেঙ্গুর ওষুধের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ বাণিজ্য সচিবের ডেঙ্গু রোগ প্রতিরোধে এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ আমদানি, মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলাম। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সব দফতরকে অগ্রাধিকার ভিত্তিতে এ বিষয়ে কার্যকর পদেক্ষপ নেওয়ারও নির্দেশ দেন তিনি। ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনা বাড়ানোর লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সভায় তিনি এ নির্দেশ দেন।
বাণিজ্য সচিব বলেন, ডেঙ্গু রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ যাতে সঠিক মূলে রোগীরা ব্যবহার করতে পারেন তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় ওষুধ বাজারে সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে হবে। যেকোনও অনিয়মের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করবে। অভিযান পরিচালনার সময় যাতে রোগীদের সেবা প্রদানে কোনও ব্যাঘাত সৃষ্টি না হয় সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে জরুরি ভিত্তিতে দেশের ওষুধ শিল্প মালিকদের সঙ্গে মতবিনিময় করবে।
বাণিজ্য সচিব মন্ত্রণালয়ের অধীন সকল কর্মকর্তা ও কর্মচারীকে নিজস্ব অফিস এবং বাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার পরামর্শ দেন। ডেঙ্গু রোগ বিস্তারকারী এডিস মশা যাতে বংশবিস্তার করতে না পারে সেজন্য বাসার চারদিকে যাতে পানি জমে থাকতে না পারে সে বিষয়ে দৃষ্টি রাখারও পরামর্শ দেন তিনি। সভায় বাণিজ্য মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন দফতরগুলোর সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম