শতভাগ কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি বিজিএমইএ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৯, ১৯:০৯আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৯:৩৭

বিজিএমইএ শতভাগ কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। শনিবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করেছে সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ সামনে রেখে বিজিএমইএ’র সদস্য সব কারখানা তাদের শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করেছে। পাশাপাশি কারখানাগুলোতে ছুটিও ঘোষণা করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, এবারই প্রথম হাইওয়েতে অতিরিক্ত চাপ কমানোর লক্ষ্যে বিজিএমইএ এলাকাভিত্তিক ধাপে ধাপে ছুটি দিয়েছে। শ্রমিকরা যাতে নিরাপদে গ্রামের বাড়ি যেতে পারেন, সেজন্য স্পেশাল বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে।
বিজিএমইএ জানায়, তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে ২৭৮টিতে বেতন-বোনাস দেওয়ার বিষয়ে ঝুঁকি ছিল। এসব কারখানা নিবিড়ভাবে মনিটরিং করা হয়। এছাড়া ৪৭টি কারখানার শ্রমিকদের বেতন-বোনাস বিজিএমইএ’র মাধ্যমে দেওয়া হয়েছে।

/জিএম/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের