১০ দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৯, ২১:১০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৫





১০ দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম

দশ দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম। প্রতি ভরি সোনায় সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল সোমবার (১৯ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে। রবিবার (১৮ আগস্ট) এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

এর আগে, গত ৮ আগস্ট সোনার দাম বাড়ায় বাজুস। তখনও প্রতিভরি সোনায় সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ায় সংগঠনটি।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ার কারণে দেশেও দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতিভরি ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ৫৬ হাজার ৮৬২ টাকা।
এদিকে, রবিবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৫৫ হাজার ৬৯৫ টাকায়। অবশ্য, গত ২৪ জুলাই থেকে গত ৭ আগস্ট প্রর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয় ৫৩ হাজার ৩৬২ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, নতুন দাম অনুযায়ী, ২১ ও ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরিতেও বেড়েছে এক হাজার ১৬৬ টাকা। প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪ হাজার ৮৭৫ টাকা। অর্থাৎ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার (১১.৬৬৪ গ্রাম) দাম পড়বে ৫৬ হাজার ৮৬২ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম পড়বে ৫৪ হাজার ৪১৭ টাকা। রবিবার পর্যন্ত এই ধরনের সোনা বিক্রি হয়েছে ভরিপ্রতি ৫৩ হাজার ৩৬২ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৫১৩ টাকা। রবিবার পর্যন্ত এই মানের সোনা বিক্রি হয়েছে ভরিপ্রতি ৪৮ হাজার ৩৪৭ টাকা। আর প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। রবিবার পর্যন্ত এই মানের সোনা বিক্রি হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। সব ধরনের সোনার দাম বাড়লেও কমেছে রুপার দাম। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম নির্ধারণ করা হয়েছে ৯৩৩ টাকায়। রবিবার এই ধরনের রুপা বিক্রি হয়েছে এক হাজার ১৬৬ টাকা। তবে, ২৩ ক্যারেট প্লাটিনাম আগের দাম অর্থাৎ প্রতি ভরি বিক্রি হবে ৬৫ হাজার ২৬ টাকা।

/জিএম/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম