নতুন চেয়ারম্যান পেলো রাষ্ট্রায়ত্ত সোনালী ও জনতা ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৯, ১২:৫৮আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৪:০১

জিয়াউল হাসান সিদ্দিকী ও ড. জামালউদ্দিন আহমেদ
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী। এদিকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ সিদ্দিকুর রহমানের সই করা প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকীকে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়োগের উদ্দেশ্যে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর বিধান মোতাবেক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রমের অনুরোধ করা হলো।

এদিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আরেক প্রজ্ঞাপনে জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ড. জামালউদ্দিন আহমেদকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। জামালউদ্দিন আহমেদ এতোদিন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অবশ্য বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হওয়ার আগ পর্যন্ত তিনি জনতা ব্যাংকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন- নতুন নিয়োগ পেলেন রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডি

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম