তৈরি পোশাকে আমদানি শুল্ক কমানোর আশ্বাস ব্রাজিলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৯, ০২:৩৩আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০২:৩৯

বাংলাদেশ-ব্রাজিলের জাতীয় পতাকা বাংলাদেশের তৈরি পোশাকে আমদানি শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসার ( ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের সমন্বয়ে গঠিত বাণিজ্যিক জোট) সফরের প্রথম পর্যায়ের বৈঠকে বুধবার (২১ আগস্ট) বাংলাদেশকে এই আশ্বাস দেওয়া হয়েছে। বুধবার রাতে বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। উল্লেখ্য, ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প প্রবেশে আমদানি শুল্ক ৩৫ শতাংশ।
ব্রাজিলের বাণিজ্যমন্ত্রী এবং বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একান্ত বৈঠক করেন। বৈঠকে টিপু মুনুশি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্যের বিপুল চাহিদা রয়েছে ব্রাজিলে। বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক দেশ। ব্রাজিলের আমদানি শুল্ক বেশি হওয়ার কারণে প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশি পণ্য রফতানি সম্ভব হচ্ছে না। ফলে দু’দেশের বাণিজ্য ব্যবধান বেড়েই চলছে। গত অর্থবছরে বাংলাদেশ ব্রাজিলে ১৭৬ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। একই সময়ে আমদানি করেছে ১৫২০ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ বাণিজ্য ব্যবধান কমানোর জন্য ব্রাজিলের উচ্চ আমদানি শুল্কহার কমানো দরকার। বাংলাদেশি পণ্য ব্রাজিলের বাজারে আমদানি বাড়াতে ব্রাজিল সরকার এবং ব্রাজিলের আমদানিকারকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) করা হলে ব্রাজিলের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি বাড়বে।’
বৈঠকে ব্রাজিলের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের পণ্য আমদানির ক্ষেত্রে বিশেষ করে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে উচ্চ শুল্কহার কমানোর আশ্বাস দেন। এ বছর অনুষ্ঠিতব্য মার্কোসারের শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) উপস্থাপনের জন্য আশ্বাস দেওয়া হয়। এছাড়া উভয় দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য কনসেপ্ট নোট বিনিময়ের সিদ্ধান্ত হয়। তুলা উৎপাদনকারী অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে ব্রাজিল থেকে উন্নতমানের তুলা আমদানি এবং তুলা দিয়ে প্রস্তত তৈরি পোশাকের ওপর শুল্ক কমানোর জন্য ব্রাজিলকে অনুরোধ জানানো হয়।
ব্রাজিলে চেম্বার নেতাদের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
পণ্যের রফতানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। এজন্য বাণিজ্যমন্ত্রী দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধির জন্য ব্রাজিলের ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ব্রাজিলে সফররত ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট সরকারি দফতরের প্রতিনিধি, বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক, বিকেএমইএ -এর প্রতিনিধি, ওষুধ শিল্পের প্রতিনিধি, ঢাকা চেম্বার অব কমার্সের ব্যবসায়ী নেতারা প্রতিনিধি দলে রয়েছেন।

 

 

/এসএমএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী