পাট খাতের সমস্যা সমাধানে সরকার সচেষ্ট: পাটমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৯

 ‘বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন’-এর সদস্যদের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সরকার পাট খাতের বহুমুখী সমস্যা সম্পর্কে সচেতন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, ‘পাট খাতের সমস্যা সমাধানে সরকার সচেষ্ট রয়েছে। দেশীয় সংস্কৃতি ধারণ ও পরিবেশবান্ধব পাটজাত সামগ্রীর ব্যবহার বৃদ্ধি করার মাধ্যমে পাটের সোনালি সুদিন ফিরিয়ে এনেছে সরকার।’ রবিবার (০৮ সেপ্টেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন’-এর সদস্যদের সঙ্গে বৈঠকের সময়ে তিনি এসব কথা বলেন।

পাটমন্ত্রী বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০  শতভাগ ও সুষ্ঠু বাস্তবায়ন করা হয়েছে।’ তিনি বলেন, ‘বর্তমান সরকারের সুদক্ষ নেতৃত্বে ও পরিচালনায় পাটশিল্পে প্রাণের সঞ্চার করেছে। এ অগ্রযাত্রাকে ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নেতৃত্বাধীন  সরকার দেশে  ১৯টি পণ্য মোড়কীকরণের ক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করেছে। কাঁচা পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রফতানি বৃদ্ধিসহ দেশে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি, পাটের ন্যায্যমূল্য নির্ধারণ ও পরিবেশ রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে। তবে, কাঁচা পাট রফতানিতে সরকার বাধা দেবে না।’ 

এসময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. খুরশীদ ইকবার রেজভী, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) সভাপতি শেখ সৈয়দ আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যন আরজু রহমান ভূইয়া, বিজেএ’র সাবেক সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ।  

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম