অসৎ কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংককে জানানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০০ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০১

অসৎ কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংককে জানানোর নির্দেশ ব্যাংকের কোনও কর্মকর্তা অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জাল-জালিয়াতি, নৈতিক স্খলনজনিত কারণে চূড়ান্তভাবে বরখাস্ত হলে তার ব্যক্তিগত তথ্য কেন্দ্রীয় ব্যাংককে পাঠাতে হবে। রবিবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, অসৎ কোনও ব্যাংক কর্মকর্তার শাস্তি হলে শুধু তার তথ্য (নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, স্থায়ী ঠিকানা, চূড়ান্তভাবে বরখাস্তের তারিখ ও কারণ) বাংলাদেশ ব্যাংকের অথরাইজড কর্মকর্তার মাধ্যমে ‘করপোরেট ম্যামোনি ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সফ্টওয়্যারে এন্ট্রি করতে হবে।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা সফ্টওয়্যারে কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থার তথ্য সংরক্ষণ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, কোনও কর্মকর্তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করার ৩ তিন কার্যদিবসের মধ্যে প্রযোজ্য তথ্য এন্ট্রি করে শাস্তিমূলক ব্যবস্থার পক্ষে ডকুমেন্টসের কপি বাংলাদেশ ব্যাংকের সচিব বিভাগে পাঠাতে হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষ কোনও কর্মকর্তার শাস্তি শিথিল বা মওকুফ করলে সফ্টওয়্যার থেকে ওই কর্মকর্তার তথ্য মুছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ডকুমেন্টসের কপিসহ সচিব বিভাগকে ৩ তিন কার্যদিবসের মধ্যে অনুরোধ জানাতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ইতোপূর্বে সফ্টওয়্যার-এ এন্ট্রি করা তথ্য থেকে অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জাল-জালিয়াতি, নৈতিক স্খলনজনিত কারণে চূড়ান্তভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তথ্য ছাড়া অন্যান্য তথ্য  মুছে দেওয়ার জন্য একটি তালিকা তৈরি করে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে সচিব বিভাগে পাঠাতে হবে। এছাড়া, ব্যাংকিং সেক্টরে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা নিয়োগ দেওয়ার আগে সংশ্লিষ্ট তথ্য সফ্টওয়্যার থেকে আবশ্যিকভাবে যাচাই করারও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনে প্রকাশ্যে পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, ভেতরে কী আছে?
চীনে প্রকাশ্যে পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, ভেতরে কী আছে?
নিষিদ্ধ ছাত্রলীগের দাবি মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ ছিল, পুলিশ বলছে ‘সুযোগ দেইনি’
নিষিদ্ধ ছাত্রলীগের দাবি মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ ছিল, পুলিশ বলছে ‘সুযোগ দেইনি’
রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতে আইসিজের রায়ের অপেক্ষায় বাংলাদেশ: শামা ওবায়েদ
রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিতে আইসিজের রায়ের অপেক্ষায় বাংলাদেশ: শামা ওবায়েদ
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা