পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে বিমা কোম্পানির সনদ বাতিল: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৫

আ হ ম মুস্তফা কামাল (ফাইল ফটো) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে মোট ৭৮টি জীবন ও সাধারণ বিমার মধ্যে ৪৭টি কোম্পানি পুঁজিবাজারের তালিকাভুক্ত। বাকি ৩১টি কোম্পানি এখনও তালিকাভুক্ত হয়নি। আগামী তিন মাসের মধ্যে অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে এসব বিমা কোম্পানিকে পুঁজিবাজারের তালিকাভুক্ত হতে হবে। এর ব্যত্যয় হলে এসব কোম্পানির সনদ বাতিল করা হবে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি (জাতীয় অর্থনৈতিক পরিষদ) সম্মেলন কক্ষে দেশের বিমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এক দেশে দুই রকম নিয়ম হতে পারে না। কেউ পুঁজিবাজারে থাকবে, আবার কেউ এর বাইরে থাকবে, এটা হতে পারে না। এই ৩১ কোম্পানি পুঁজিবাজারে অন্তর্ভুক্ত না হলে চার ধাপে তাদের লাইসেন্স বাতিল করা হবে।
মতবিনিময় সভায় বিমা দাবি যথাসময়ে নিষ্পত্তি না করা, দেশে সাধারণ বিমা করপোরেশন ছাড়া পুনঃবিমা প্রতিষ্ঠান না থাকা, বিমা কোম্পানিগুলোর করপোরেট গভর্ন্যান্সের অভাব, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে অপর্যাপ্ততা, পণ্যের স্বল্পতা, জীবন বিমা প্রতিষ্ঠানগুলোর একচ্যুয়ারির অভাব এবং বিমা লিটারেসির ব্যবস্থা না থাকার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
তিনি জানান, সরকারের উদ্দেশ্য পূরণ না হলে লাইসেন্স বাতিল হবে। বিমা কোম্পানিগুলো পুঁজিবাজারে এলে বাজার আরও শক্তিশালী হবে। সরকার একটা উদ্দেশ্যকে সামনে রেখে বিমা কোম্পানিগুলোকে লাইসেন্স দেয়।
এ সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, আইডিআরএ (বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) চেয়্যারম্যান শফিকুর রহমান পাটোয়ারী এবং বাংলাদেশ বিমা সমিতির সভাপতি শেখ কবির হোসেন উপস্থিত ছিলেন।

/এসআই/ওআর/এমএমজে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম