যুবলীগ নেতা জি কে শামীমের ব্যাংক হিসাব স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৫




জি কে শামীম যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের ব্যাংক হিসাব ফ্রিজ (স্থগিত) করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২২ সেপ্টেম্বর) দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এই চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন একটি বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘গতকাল রবিবার আমরা বাংলাদেশ ব্যাংকের চিঠি পেয়েছি। চিঠিতে বলা হয়েছে, জি কে শামীম, তার স্ত্রী ও মা-বাবার নামে থাকা সব ব্যাংক হিসাব স্থগিত রাখতে হবে।’ এ-সংক্রান্ত সব তথ্য ৫ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একজন কর্মকর্তা বলেন, ‘জি কে শামীমের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ বিভিন্ন ধরনের অভিযোগ পেয়েছি। তার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’ তার ব্যাংক হিসাবের বিষয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠানোর কথা রয়েছে বলেও তিনি জানান।
জি কে শামীমের ব্যাংক হিসাবে ৩০০ কোটি টাকা আছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে বাংলাদেশ ব্যাংক।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গতকাল রবিবার সকালে জি কে শামীমের হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য বড় বড় অঙ্কের কয়েকটি চেক ব্যাংকে জমা পড়ে। এরপর ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করে পরামর্শ চাওয়া হয়। বাংলাদেশ ব্যাংক দুপুরের মধ্যেই নির্দেশনা জারি করে।
প্রসঙ্গত, গত শুক্রবার র‌্যাব সদস্যরা জি কে শামীমের অফিসে হানা দিয়ে তাকে ও তার সাত দেহরক্ষীকে গ্রেফতার করেন। তার অফিস থেকে নগদ ১ কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজপত্রসহ আগ্নেয়াস্ত্র ও মদের বোতল জব্দ করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে গুলশান থানায় ৩টি মামলা দায়ের করা হয়।

/জিএম/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী