এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ, মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১২ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৩

জিডিপি

বাংলাদেশে চলতি ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনে বড় ভূমিকা রাখবে শিল্প খাত। এ অর্থবছরে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জিত হবে ৮ শতাংশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির মধ্যে সেবা খাতে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ। কৃষি খাতের অবদান থাকবে ৩ দশমিক ৮ শতাংশ। এছাড়া শিল্প খাতে প্রবৃদ্ধি হবে ১২ দশমিক ৫ শতাংশ।

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আবাসিক মিশন কার্যালয়ে এদিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৯’-এর হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে এডিবি। সংবাদ সম্মেলনে  প্রতিবেদনটি উপস্থাপন করেন এডিবির অর্থনীতিবিদ সন চ্যাং হং। এ সময় এডিবি ঢাকা অফিসের প্রধান মনমোহন প্রকাশ উপস্থিত ছিলেন। প্রতিবেদনটি চার মাস পর পর প্রকাশ করা হয়ে থাকে।

এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী রয়েছে। এ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ২ শতাংশ। গত এপ্রিলে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের প্রতিবেদনে বলা হয়েছিল ৭ দশমিক ৩ শতাংশ। তবে দেশটির অর্জিত প্রবৃদ্ধি এর এক শতাংশ কম। এছাড়া পাকিস্তানের প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৪ শতাংশ, যা ওই প্রতিবেদনে বলা হয়েছিল ৩ দশমিক ৬ শতাংশ। আর বাংলাদেশের মূল প্রতিবেদনের পূর্বাভাসে বলা হয়েছিল এবছর প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ। নতুন প্রতিবেদনেও তেমনই আভাস দেওয়া হয়েছে।

এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ও বাণিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশের রফতানি বাড়বে। তবে উচ্চতর প্রবাসী আয়ের কারণে বাড়বে ভোগব্যয়। একইসঙ্গে সহজ মুদ্রানীতির কারণে বেসরকারি খাতে ঋণপ্রবাহও বাড়বে। ব্যবসায় পরিবেশ উন্নত করতে চলমান সংস্কার এবং অবকাঠামো খাতে বিনিয়োগের সুবাদেও বাড়বে প্রবৃদ্ধি। একই সময়ে গ্যাসের দাম বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন ও ভ্যাটের আওতা বাড়ার কারণে পণ্য ও সেবার দাম বাড়বে বলে মনে করে এডিবি। ফলে ২০১৯-২০ অর্থবছরের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হতে পারে ৫ দশমিক ৮ শতাংশ।

এডিবি মনে করে রফতানি বহুমুখীকরণ, শহর ও গ্রামের মধ্যে বৈষম্য, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে ব্যবসার পরিবেশ উন্নত করা, মানব সম্পদ ও ভ্যাট আইনের কার্যকর প্রয়োগের বিষয়গুলো সরকারের বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। 

/এসআই/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী জাহাজে ট্যাংকারের ধাক্কা
যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী জাহাজে ট্যাংকারের ধাক্কা
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
সচিবালয় স্থানান্তর: অনড় অবস্থানে সরকার ও শেকৃবির শিক্ষার্থীরা, সমাধান কোন পথে? 
সচিবালয় স্থানান্তর: অনড় অবস্থানে সরকার ও শেকৃবির শিক্ষার্থীরা, সমাধান কোন পথে? 
১৯২৬-এর আলোকধারায় কী পেলাম
১৯২৬-এর আলোকধারায় কী পেলাম
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড