বাজারের তুলনায় আড়াইগুণ কম দাম টিসিবি’র পেঁয়াজের, মানও ভালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ২০:৩৭আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:২৪

টিসিবির ট্রাক সেলে বিক্রি হচ্ছে পেঁয়াজ

বাজারে পেঁয়াজের দাম অত্যধিক চড়া। এজন্য দাম নিয়ন্ত্রণে রাখতে আজ মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাকসেল কর্মসূচি চালিয়েছে ট্রেডিং কোম্পানি অব বাংলাদেশ (টিসিবি)। বৃষ্টিবিঘ্নিত দিন হলেও ঘোষণা অনুযায়ী ৩৫টি ট্রাকে করে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করে টিসিবি। বাজার দরের আড়াইগুণ কম দামে পেঁয়াজ বিক্রি করায় এসব ট্রাকের আশপাশে ক্রেতাদের ভিড়ও ছিল বেশি। তবে সাধারণ মানুষের চাহিদার তুলনায় ট্রাকের সংখ্যা ছিল খুবই কম। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবি যেসব জায়গায় পেঁয়াজ বিক্রির ঘোষণা দিয়েছিল তার অনেক জায়গাতেই ট্রাক খুঁজে পাননি ক্রেতারা। তবে টিসিবি বলছে, নির্ধারিত জায়গায় না থাকলেও এর আশপাশেই সুবিধাজনক স্থানে টিসিবি ট্রাক থেকে তাদের পণ্য বিক্রি করেছে।

সরেজমিন মতিঝিল বাংলাদেশ ব্যাংক চত্বর এবং সচিবালয়ের সামনে টিসিবি’র ট্রাকসেল কর্মসূচি ঘুরে দেখা গেছে, এসব ট্রাকে পেঁয়াজের পাশাপাশি ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিক্রি করা হচ্ছে। তবে ক্রেতাদের কাছে পেঁয়াজের চাহিদাই ছিল সবচেয়ে বেশি। দীর্ঘলাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পেঁয়াজ কিনেছেন তারা। কাছে গিয়ে দেখা গেছে, আমদানি করা পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। মোটামুটি এক সাইজের পেঁয়াজ এবং মানও ভালো।

জিগাতলা এলাকায় টিসিবি’র ট্রাক থেকে পেঁয়াজ কেনা নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা বলেন, বাজারে পেঁয়াজের কেজি এখন ১০০ থেকে ১২০ টাকা। মাথায় হাত পড়ার অবস্থা। টিসিবির পেঁয়াজের দাম এর আড়াইগুণ কম। যদিও সেটাও অনেক বেশি।  তারপরেও এই দামই এখন বেশ কম মনে হচ্ছে। এ কারণে আগে কখনও না কিনলেও আজ টিসিবি’র পেঁয়াজ কিনতে জিগাতলা মোড়ে গিয়েছি। সকাল সাড়ে ১১টায় লাইনে দাঁড়িয়ে দুপুর একটায় দু’কেজি পেঁয়াজ পেয়েছি। তবে পেঁয়াজের মান ভালো।

আলমগীর নামে টিসিবি’র এক কর্মী জানান, একজন ব্যক্তিকে দু’কেজি করে পেঁয়াজ দেওয়া হচ্ছে। টিসিবি’র ট্রাকসেলে আমদানি করা ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এসব পেঁয়াজের মান ভালো। ক্রেতাদের কাছ থেকে কোনও অভিযোগ পাইনি।

ট্রাক থেকে টিসিবি’র পেঁয়াজ কিনছেন ক্রেতারা

তিনি আরও জানান, আমরা পেঁয়াজের পাশাপাশি ডাল, তেলসহ আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছি। তবে দাম বাড়ার কারণে পেঁয়াজের চাহিদা এখন সবচেয়ে বেশি। দুপুরের মধ্যেই পেঁয়াজ শেষ হয়ে যাচ্ছে।

খিলগাঁও এলাকা ঘুরে দেখা গেছে, খিলগাঁও রেলগেটের কাছে টিসিবির উদ্যোগে পেঁয়াজসহ অন্যান্য পণ্য ট্রাক থেকে বিক্রি হচ্ছে। তবে সকাল ১১টার মধ্যেই সেখানে পেঁয়াজ শেষ হয়ে যায়। এ সময় দীর্ঘলাইনে দাঁড়িয়েও পেঁয়াজ না পেয়ে অনেককে হতাশা প্রকাশ করতে দেখা যায়।

ঢাকা শহরের আরও কয়েকটি স্পটে ঘুরে দেখা গেছে, টিসিবি’র পেঁয়াজ কেনার জন্য নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশি। হুট করে পেঁয়াজের দাম লাগামহীন হয়ে পড়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হলেও টিসিবি’র পেঁয়াজ কিনতে ছুটে এসেছেন তারা। ক্রেতাদের উল্লেখযোগ্যই নারী ও বয়স্ক মানুষ।

ফার্মগেটের খামারবাড়ি এলাকায় লাইনে দাঁড়ানো অবস্থায় ইয়াসমিন নামের এক নারী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা গরিব মানুষ। বাজারের জিনিসপত্রের যে দাম বাড়ছে তাতে এমনিতেই চলা দায়, এরমধ্যে পেঁয়াজের দাম আমাদের নাগালের বাইরে। হিসাব করে দেখলাম, বাজারের এক কেজি পেঁয়াজের দাম টিসিবি’র ট্রাকের এক কেজি পেঁয়াজের আড়াইগুণ বেশি। তাই লাইনে দাঁড়াইছি। অন্য যারা কিনছেন তাদের কাছে দেখলাম ইন্ডিয়ান পেঁয়াজ দিচ্ছেন। তবে মান ভালো।

টিসিবি’র পেঁয়াজ পেয়ে খুশি একজন নারী ক্রেতা।

তবে টিসিবি যেসব এলাকায় পেঁয়াজ বিক্রির ঘোষণা দিয়েছে তার সব এলাকায় আজ ট্রাক খুঁজে পাননি বলে অভিযোগ করেছেন অনেক ক্রেতা। বাংলা ট্রিবিউনের আরেক প্রতিবেদক রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সামনে টিসিবির কোনও ট্রাক দেখা যায়নি। সকাল সাড়ে নয়টা থেকে সকাল সাড়ে দশটার মধ্যে এ এলাকায় টিসিবি’র পক্ষ থেকে পেঁয়াজ বিক্রি শুরুর কথা থাকলেও কার্যত কোনও উদ্যোগ দেখা যায়নি। স্থানীয় কয়েকজন এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে সাজ্জাদ জানান, তারাও টাউন হল এলাকায় সকালে টিসিবির পেঁয়াজ বিক্রির কোনও ট্রাক দেখেননি।

একইভাবে মহাখালী ও আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিসের সামনেও টিসিবি’র ট্রাক খুঁজে পাওয়া যায়নি।

তবে টিসিবি’র কর্মকর্তারা বলেছেন, ৩৫টি ট্রাকে করেই পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য রাজধানীর নির্ধারিত এলাকাগুলোতে বিক্রি করেছে। তবে আবহাওয়া, সুবিধাজনক স্থান নির্বাচন এবং ক্রেতাদের চাহিদা বেশি থাকায় কোথাও কোথাও যে স্থানে বিক্রির কথা বলা হয়েছে তার আশপাশে কোথাও ট্রাকসেল করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত থাকবে।

জানতে চাইলে টিসিবি’র মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন, দুই কেজি পেঁয়াজে পাঁচ জনের পরিবারে ১৫ দিন চলে। সেই বিবেচনায় প্রতিজনকে দুই কেজি করে কেনার সুযোগ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে ১৫ দিন পর ক্রেতা আবারও কিনতে পারবেন।

তিনি বলেন, প্রতিদিনই মিয়ানমার থেকে পেঁয়াজ আসছে। আশা করছি কয়েকদিনের মধ্যে দাম কমে যাবে। মাত্র ৫টি ট্রাকে বিক্রি কার্যক্রম দিয়ে টিসিবি আজ ৩৫টি ট্রাকে পণ্য বিক্রি করছে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে। তবে এমনটি নাও লাগতে পারে।

একজনকে দুই কেজির বেশি কেনার সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, ‘সম্ভব হবে না।’।

ঢাকার যেসব জায়গায় পাওয়া যাবে টিসিবির পণ্য:

সোমবার বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন জানিয়েছেন, ১ অক্টোবর থেকে রাজধানীতে ৩৫টি ট্রাকে করে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। এর ট্রাকসেলের জন্য নির্ধারিত এলাকাগুলো হচ্ছে: ১. সচিবালয়ের গেট, ২. প্রেস ক্লাব, ৩. কাপ্তানবাজার, ৪. ভিক্টোরিয়া পার্ক, ৫. সায়েন্স ল্যাব মোড়, ৬. নিউ মার্কেট/নীলক্ষেত মোড়, ৭. শ্যামলী/কল্যাণপুর, ৮. ঝিগাতলা মোড়, ৯. খামারবাড়ি, ফার্মগেট ১০. কলমিলতা মোড়, ১১. রজনীগন্ধা সুপার মার্কেট, কচুক্ষেত; ১২. আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, ১৩. রাজলক্ষ্মী কমপ্লেক্স, উত্তরা; ১৪. মিরপুর ১নং মাজার রোড, ১৫. শান্তিনগর বাজার, ১৬. মালিবাগ বাজার, ১৭. বাসাবো বাজার, ১৮. আইডিয়াল স্কুল, বনশ্রী; ১৯. বাংলাদেশ ব্যাংক চত্বর, ২০. মহাখালী কাঁচাবাজার, ২১. শেওড়াপাড়া বাজার, ২২. দৈনিক বাংলা মোড়, ২৩. শাহজাহানপুর বাজার, ২৪. ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, ২৫. মতিঝিল বক চত্বর, ২৬. খিলগাঁও তালতলা বাজার, ২৭. রামপুরা বাজার, ২৮. মিরপুর ১০ নম্বর গোলচত্বর, ২৯. আশকোনা হাজি ক্যাম্প, ৩০. মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজার, ৩১. দিলকুশা, ৩২. মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে ও পলাশী মোড়ে।

ছবি: সাজ্জাদ হোসেন

 

/এসও/সিএ/এসটিএস/এসআই/এইচআই/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম