টানা পঞ্চম মেয়াদে বিকেএমইএ’র সভাপতি হলেন সেলিম ওসমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ১৭:৪৭আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২২:১৮

সেলিম ওসমান তৈরি পোশাক (নিট) রফতানিকারকদের সংগঠন বিকেএমইএ পরিচালনা পর্ষদের ২০১৯-২১ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। এ নিয়ে টানা পঞ্চম মেয়াদে তিনি সংগঠনটির শীর্ষ পদে নির্বাচিত হলেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেএমইএ প্রধান কার্যালয়ে তার নাম ঘোষণা করা হয়।
২০১০ সালের ২১ জুলাই সেলিম ওসমান প্রথম মেয়াদে বিকেএমইএ সভাপতি নির্বাচিত হন।
২৭ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে এম এ হাতেম প্রথম সহ-সভাপতি, অমল পোদ্দার দ্বিতীয় সহ-সভাপতি, গাওহার সিরাজ জামিল তৃতীয় সহ-সভাপতি ও মোরশেদ সারোয়ার সোহেল সহ-সভাপতি (অর্থ) নির্বাচিত হয়েছেন। এছাড়া এই পর্ষদে রয়েছেন ২২ জন পরিচালক।
এর আগে গত ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নিট শিল্প মালিকরা ২৭টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। ২৭টি সদস্য পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র জমা পড়ে। এ কারণে আগামী ২৬ অক্টোবর ভোট গ্রহণের কথা থাকলেও বাণিজ্য সংগঠন বিধিমালার বিধি ১৭ অনুযায়ী তার প্রয়োজন পড়ছে না।
নারায়ণগঞ্জে বিকেএমইএ প্রধান কার্যালয়ে সভাপতির দায়িত্ব গ্রহণকালে সেলিম ওসমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন বাজার সম্প্রসারণ আবশ্যিক বলে মন্তব্য করেন।

/জিএম/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম