এডিপি বাস্তবায়ন হার কমছে

বাংলা টিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২৩:৪০আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২৩:৪২

এডিপি

গত অর্থবছরের তুলনায় বর্তমান ২০১৯-২০ অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর) তিন মাসে এডিপি বাস্তবায়নের হার কমেছে। ২০১৭-১৮ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ১০ দশমিক ২১ শতাংশ, ২০১৮-১৯ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৮ দশমিক ২৫ শতাংশে এবং চলমান অর্থবছরে (২০১৯-২০) তা আরও কমে দাঁড়ায় ৮ দশমিক ০৬ শতাংশে।

পর্যালোচনায় দেখা গেছে গত তিন অর্থবছর ধরেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার কমছে।  তবে ২০১৬-১৭ তে এডিপি বাস্তবায়নের হার ৮ দশমিক ৭৫ শতাংশ এবং ২০১৫-১৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৬ দশমিক ৭৪ শতাংশ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) মাসিকভিত্তিতে এডিপি বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরে। ২০১৫-১৬ থেকে ২০১৯-২০ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরের এডিপি বাস্তবায়নের হার থেকে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) একনেক বৈঠক শেষে এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। বাস্তবায়নের হার কমেনি। প্রকল্প ব্যয়ের অর্থের পরিমাণ অনেক বেড়েছে।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম