গেঞ্জি রফতানিতে নগদ সহায়তা দেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ২২:২৮আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২২:২৯

গেঞ্জি রফতানিতে নগদ সহায়তা দেবে সরকার গেঞ্জি রফতানিতে চার শতাংশ নগদ অর্থ সহায়তা (ভর্তুকি) দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। রবিবার( ২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারে এই তথ্য জানানো হয়েছে।
দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, নগদ সহায়তার জন্য প্রযোজ্য হস্তচালিত তাঁতবস্ত্রের তালিকা যুক্ত রয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ওই তালিকায় গেঞ্জি অন্তর্ভুক্ত হবে। চলতি ২০১৯-২০২০ অর্থবছরে (১ জুলাই, ২০১৯ থেকে ৩০ জুন, ২০২০ পর্যন্ত জাহাজিকৃত) দেশীয় বস্ত্র রফতানিতে প্রযোজ্য বিকল্প নগদ সহায়তার মতো এই খাতে চার শতাংশ হারে নগদ সহায়তা পরিশোধ্য হবে।
এছাড়া হাই-টেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে টাইপ-সি (দেশীয় মালিকানাধীন) প্রতিষ্ঠানের অনুকূলে বাজার সম্প্রসারণ সহায়তা দেবে সরকার।
বাংলাদেশ ব্যাংকের আরেকটি সার্কুলারে বলা হয়েছে, হাই-টেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের টাইপ-সি (দেশীয় মালিকানাধীন) প্রতিষ্ঠানের অনুকূলে সংশ্লিষ্ট পণ্য রফতানির বিপরীতে ন্যূনতম ৩০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন সাপেক্ষে ৪ শতাংশ হারে চলতি (২০১৯-২০২০) অর্থবছরে নতুন পণ্য/নতুন বাজার সম্প্রসারণ সহায়তা প্রযোজ্য হবে।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম