ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে অক্টোবরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ১৯:১৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৯:২২

রেমিট্যান্স

এই বছরের অক্টোবর মাসে প্রবাসীরা ১৬৪ কোটি ৯৬ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। একক মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে এ বছরে মে মাসে রোজার ঈদকে কেন্দ্র করে ১৭৪ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা একক কোনও মাসের হিসাবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

রবিবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, আগের মাস সেপ্টেম্বরে ১৪৬ কোটি ৮৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

এবার অক্টোবরে রেমিট্যান্সের পরিমাণ গত বছরের অক্টোবরের চেয়ে ৩২ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। এ নিয়ে ২০১৯-২০ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৬ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।

দুই শতাংশ হারে প্রণোদনা, জনশক্তি রফতানি বৃদ্ধি এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাড়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ড. জায়েদ বখত বলেন, ‘রেমিট্যান্সে প্রণোদনা দিয়ে সরকার একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠাচ্ছেন।’

উল্লেখ্য, বর্তমানে এক কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তারাই মূলত রেমিট্যান্স পাঠাচ্ছেন। জিডিপিতে তাদের পাঠানো অর্থের অবদান প্রায় ১২ শতাংশ।

 

/জিএম/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম