২৮২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ০২:০১আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০২:১১

আয়কর মেলা (ফাইল ছবি) আয়কর মেলার চতুর্থ দিন রবিবার (১৭ নভেম্বর) রাজস্ব আদায় হয়েছে ২৮২ কোটি ৫৭ লাখ ১০ হাজার ৫৭৯ টাকা। এদিন রিটার্ন দাখিল হয়েছে ৯২ হাজার ৯১৬টি। সেবা গ্রহণ করেছেন দুই লাখ ৯২ হাজার ৫২৫ জন করদাতা। আর নতুন ই-টিআইএন নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র এ তথ্য জানিয়েছে।

এনবিআর বলছে, আয়কর মেলার চার দিনে (বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত) রাজস্ব আদায় হয়েছে এক হাজার ৩৪৬ কোটি ৮০ লাখ ২৫ হাজার ৫১২ টাকা। এই সময়ে রিটার্ন দাখিল হয়েছে তিন লাখ ১৪ হাজার ৫৬৫টি। সেবা গ্রহণ করেছেন নয় লাখ ৬৮ হাজার ৯০৭ জন করদাতা। আর নতুন ই-টিআইএন নিবন্ধন করেছেন ১৬ হাজার ৫৪১ জন।

তৃতীয় দিন শনিবার রাজস্ব আদায় হয় ২৬২ কোটি দুই লাখ ৯২ হাজার ২৫১ টাকা। ওই দিন রিটার্ন দাখিল হয়েছে ৮৪ হাজার ৫৩৪টি। সেবা গ্রহণ করেছেন দুই লাখ ৭১ হাজার ৯৪০ জন করদাতা। আর নতুন ই-টিআইএন নিবন্ধন করেছেন চার হাজার ১১ জন।

দ্বিতীয় দিন গত শুক্রবার রাজস্ব আদায় হয় ৪৭৯ কোটি এক লাখ ২৮ হাজার ৭৯৭ টাকা। ওই দিন রিটার্ন দাখিল হয়েছে ৭৩ হাজার ৮৪৩টি। সেবা গ্রহণ করেছেন দুই লাখ ৬৮ হাজার ৬৮৪ জন করদাতা। আর নতুন ই-টিআইএন নিবন্ধন করেছেন তিন হাজার ৬০২ জন।

প্রথম দিন গত বৃহস্পতিবার রাজস্ব আদায় হয় ৩২৩ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৮৮৫ টাকা। ওই দিন রিটার্ন দাখিল হয়েছে ৬৩ হাজার ২৭২টি। সেবা গ্রহণ করেছেন এক লাখ ৩৫ হাজার ৭৫৮ জন। আর নতুন ই-টিআইএন নিবন্ধন করেছে চার হাজার ৩৬৬ জন।

করদাতাদের সুবিধার্থে প্রথমবারের মতো আয়কর মেলার জন্য একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে করদাতারা ‘ওয়ান স্টপ’ সেবা পাচ্ছেন। সারাদেশের মেলার অবস্থান, ঠিকানা, সময়, তারিখ গুগল ম্যাপসহ বিস্তারিত তথ্য দেওয়া আছে।

/জিএম/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি