বিদ্যুৎ ও গ্যাসে আরও ১৭ কোটি ৭০ লাখ ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট॥
১৫ নভেম্বর ২০১৫, ১৮:৪৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৪:১৫

Worldbank logo নতুন বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা বাড়ানো এবং বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বিশ্বব্যাংক আরও ১৭ কোটি ৭০ লাখ ডলার ঋণ দেবে। শনিবার এই ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অতিরিক্ত ঋণ নতুন বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা বাড়ানো এবং বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ব্যবহার করা হবে।

এই টাকা সিদ্ধিরগঞ্জে ৩৩৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সম্পন্নে ব্যয় হবে। যেখানে কেন্দ্রটির বর্তমান উৎপাদন ক্ষমতা ৩৩০ মেগাওয়াট। চাহিদা ও সরবরাহের ভারসাম্য বিধানে কেন্দ্রটির ক্ষমতা বাড়ানো হবে।

সিদ্ধিরগঞ্জের ওই কম্পাইন্ড সাইকল প্ল্যান্ট থেকে বছরে কমপক্ষে ২ দশমিক ৪৯ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। যা হবে জাতীয় গ্রিডে সরবরাহকৃত মোট বিদ্যুতের ৬ শতাংশ।

/এসআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম