বস্ত্র ও পাটকলের আধুনিকায়নে চীনের প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
১৫ নভেম্বর ২০১৫, ২০:৩৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৫:৪১

Textile and Jute Ministry logo দেশিয় বস্ত্র ও পাটকলগুলোকে আধুনিক যন্ত্রপাতি ও ব্যবস্থাপনার আওতায় আনতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে চীন।

রবিবার সচিবালয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে সাক্ষাতকালে সফররত চায়না টেক্সম্যাচ কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ফ্যাং উইয়ে এ প্রস্তাব দেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ প্রস্তাব পাটশিল্পের উন্নয়নে খুবই ইতিবাচক। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, বতর্মানে বিজেএমসির অধীন ২৬টি পাটকল সচল রয়েছে। বন্ধ পাটকলগুলোকে উৎপাদনে ফেরাতে আধুনিক মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন চায়না টেক্সম্যাচ কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ফ্যাং উইয়ে, চীফ রিপ্রেজেন্টেটিভ জিয়াও পেংগ ও ডেপুটি জেনারেল ম্যানেজার ডব্লিইউ ইউ ফাই, বিজেএমসি চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ূন (অব.) খালেদ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে যুগ্ম সচিব মতিউর রহমান প্রমুখ।

/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম