ডিসেম্বরের মধ্যে ট্যানারি না সরালে গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
১৭ নভেম্বর ২০১৫, ১৭:১০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৯:০০

TANNERY INDUSTRY বৃষ্টি, হরতাল-অবরোধ, নাশকতা ইত্যাদি কারণে শিল্পনগরীর নির্মাণ কাজের অগ্রগতি হয়নি। চলতি ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সিইটিপি (কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার) কাজ শেষ হবে। এ সময়ের মধ্যে ১০০ ট্যানারি সাভারে স্থানারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যারা ৩১ ডিসেম্বরের মধ্যে ট্যানারি সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তর করতে পারবে না তাদের প্লটের বরাদ্দ বাতিল করা হবে। এর পর উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক হাজারীবাগের ওই ট্যানারিগুলোয় গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব ধরনের সেবা বন্ধ করে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলস্থ শিল্প মন্ত্রণালয়ে ট্যানারি শিল্প মালিকদের সঙ্গে অনুষ্ঠিত যৌথসভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খান, বাংলাদেশ ফিনিস লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান প্রকৌশলী এম আবু তাহের, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান মো. শাহিন আহমেদ প্রমুখ।

শিল্পমন্ত্রী বলেন, হাজারীবাগের পরিবেশগত কারণে বিদেশী ক্রেতারা এখন কার্যাদেশ দিচ্ছেন না। এ অবস্থায় নিজেদের স্বার্থেই ওখান থেকে দ্রুত ট্যানারি স্থানান্তরে আগ্রহী ব্যবসায়ীরা।

উল্লেখ্য, ২০০৩ সালে সাভারের কান্দিবৈলারপুর ও চন্দ্রনারায়ণপুর এবং কোরানীগঞ্জের চরনারায়ণপুর মৌজায় প্রায় ২০০ একর জমিতে ১ হাজার ৭৮ কোটি টাকা ব্যয়ে চামড়া শিল্পনগরী স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সে লক্ষ্যে ট্যানারি শিল্প মালিকদের ১৫৫টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

/এসআই/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম