ফের বাড়লো সোনার দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৯, ২১:৩০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৫

সোনা আবারও বাড়ছে সোনার দাম। সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এবার ভরিপ্রতি সোনার দাম বাড়িয়েছে ১ হাজার ১৬৬ টাকা। কাল রবিবার (২৪ নভেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে। শনিবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ কথা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের দাম বাড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত জুলাই ও আগস্ট মাসে কয়েক দফায় সোনার দাম বাড়ানো হয়।
বাজুসের ঘোষণা অনুযায়ী সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৫৮ হাজার ২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫৫ হাজার ৬৯৬ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫০ হাজার ৬৪০ টাকায় বিক্রি হবে।
আর সনাতন পদ্ধতিতে সোনার দাম ২৯ হাজার ১৬০ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে আগের দামেই (৯৩৩ টাকা)।
বর্তমানে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট মানের ৫৪ হাজার ৫২৯ টাকা এবং ১৮ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৪৯ হাজার ৫১৩ টাকায়। এই তিন মানের সোনার দামই ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হলো।

/এসআই/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক