পেঁয়াজের দাম শিগগিরই আগের অবস্থায় ফিরে আসবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৯, ২৩:১১আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২৩:১৬

পেঁয়াজের দাম শিগগিরই আগের অবস্থায় ফিরে আসবে: বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজের দাম এরই মধ্যে কমে গেছে এবং খুব তাড়াতাড়ি আগের অবস্থায় ফিরে আসবে। রবিবার (২৪ নভেম্বর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন।



টিপু মুনশি বলেন, বছরে পেঁয়াজের চাহিদা ২৪ থেকে ২৬ লাখ মেট্রিক টন। এর মধ্যে আমদানি করা হয় ৯ থেকে ১১ লাখ মেট্রিক টন, আর এর মধ্যে এক ভারত থেকেই আমদানি করা হয় ৯৭ থেকে ৯৮ ভাগ।
তিনি বলেন, ‘যেদিন ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করার ঘোষণা দেয়, তার পরদিনই পেঁয়াজের দাম বেড়ে যায়। কিন্তু যে পরিমাণ পেঁয়াজ দেশে ছিল, তা দিয়ে ব্যবসায়ীরা আগের দামেই আরও কয়েকদিন বিক্রি করতে পারতেন। যদি তা করতেন, তাহলে বুঝতাম তারা নীতি-নৈতিকতা সঙ্গে ব্যবসা করছেন।’
বাণিজ্যমন্ত্রী জানান, মিসর ও তুরস্ক থেকে পেঁয়াজ আনা হচ্ছে বিমানে করে। পাশের দেশ মিয়ানমার থেকেও পেঁয়াজ আনা হচ্ছে। জাহাজে করে আনা পেঁয়াজও শিগগিরই চলে আসবে। পাশাপাশি ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশি পেঁয়াজ বাজারে আসতে শুরু করবে।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, খাদ্য সচিব, বাণিজ্য সচিব, শিল্প সচিব, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এবং এফবিসিসিআই ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি