ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ জুলাই ২০২৫, ০৩:২৫আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৩:২৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয় জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে উপজেলার সোনারামপুর এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১) ও সান বেনহুয়া (৬৩) এবং বাংলাদেশি মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।

অভিযানকালে পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. রাকিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সম্পর্কে পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. রাকিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে সীসা কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিল একটি চক্র। সেখান থেকে সীসা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। সেই কারখানায় সীসা গলানোতে পরিবেশে মারাত্মক প্রভাব পড়ছিল। কারাখানাটি অভিযান পরিচালনা করে তিন চীনা নাগরিকসহ ছয় জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ সীসা তৈরির কারখানা বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/আরআইজে/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম