আবারও বাড়লো সোনার মূল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৯, ১৯:১৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৮

সোনার অলঙ্কার ( ছবি: ইন্টারনেট থেকে) এক মাসেরও কম সময়ে আবারও বাড়ছে সোনার মূল্য। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে প্রতিগ্রাম সোনার মূল্য বাড়ছে ১০০ টাকা। অর্থাৎ ভরিপ্রতি সোনার মূল্য বাড়ছে ১ হাজার ১৬৬ টাকা। বুধবার (১৮ ডিসেম্বর) সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই সিদ্ধান্ত নিয়েছে।
বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টাকার বিপরীতে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারে সোনার মূল্য বেড়েছে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারে সোনার মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সর্বশেষ গত ২৪ নভেম্বর সোনার মূল্য বাড়িয়েছিল বাজুস। এছাড়া, গত জুলাই ও আগস্ট মাসে কয়েক দফায় সোনার মূল্য বাড়ানো হয়।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার মূল্য হবে ৫৯ হাজার ১৯৪ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতিভরি ৫৬ হাজার ৮৬২ এবং ১৮ ক্যারেটের প্রতিভরি ৫১ হাজার ৮৪৬ টাকায় বিক্রি হবে। এই তিন মানের সোনার মূল্যই ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হলো। আর সনাতন পদ্ধতিতে সোনার মূল্য ২৯ হাজার ১৬০ টাকা এবং ২১ ক্যারেটের প্রতিভরি রুপা বিক্রি হবে আগের মূল্যেই (৯৩৩ টাকা)।

বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ৫৮ হাজার ২৮ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতিভরি ৫৫ হাজার ৬৯৬ এবং ১৮ ক্যারেটের প্রতিভরি ৫০ হাজার ৬৪০ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতিতে সোনার মূল্য ২৯ হাজার ১৬০ টাকা এবং ২১ ক্যারেটের প্রতিভরি রুপা বিক্রি হচ্ছে ৯৩৩ টাকা।

/জিএম/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম